একটা ছোট মেয়ে একটা মাগ হাতে দৌড়ে গেটের সামনে এসে দাড়িয় ডানে বাঁয়ে তাকিয়ে হাঁক দিল, ‘ওই পাগলাশা! এই নাও ঠাণ্ডা পানি।’
পাগল মাথা দুলিয়ে হেঁটে এসে মেয়ের হাতে বড়ুইর আচার দিয়ে কিছু না বলে পানি পান করে মাগ ফিরিয়ে দিয়ে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করল।
তখন বাতাসে সুর ছন্দ ভেসে আসল,
উঠতিবয়সে রূপ দেখে ঝাপ দিয়েছিলাম কাম দরিয়ায়,
মাবুদ তুমি করলায় সৃষ্টি মোরে নারী নাচায় ইশারায়।
পাপসাগরে দিবানিশি সাঁতরাই, পাতকি আমি নিরুপায়,
মাওলা ইয়া মাওলা, ক্ষমা চাই আগুন জ্বলে কলিজায়।
না জেনে না বুঝে প্রেমে মজে হাতের পুতুল হয়েছি হায়,
অবেলায় কাল ঘুম ভেঙ্গেছে আমার সর্বনাশ করেছে অবলায়।
বাতাস থামলে সোরাবপাগাল মুচকি হেসে আকাশের দিকে বিড়বিড় কিছু বলে হাঁটতে শুরু করল।
Advertisement