অপেক্ষমাণ আমি অপেক্ষা করি,
প্রহর বলে হাল ধর, আমি বৈঠা ধরি।
মনেরাকাশে মানসী হারিয়েছে সেই কবে,
আমি এখন ভাটিতে, ভাসতেই আছি,
মন গান ধরেছে, পাপিয়া গায় নাচি নাচি,
আমি আছি অপেক্ষায় আমি আছি।
কোকিলার কণ্ঠে বন্ধু নিমন্ত্রণ পাঠিয়েছিল,
বসন্তে আমন্ত্রিত আমি আমার কথা রাখলাম,
বন্ধু হে হেঁটে হেঁটে তব উঠানে আসলাম।
অতিথ্যে প্রীত হলাম মম ক্লান্ত,
থোড়া জল চাই, ক্ষুধার্ত পানাহারে হব প্রাণবন্ত।
Advertisement
