মনটারে ধরতে পারিনা আমি মন ময়নারে পুষ মানাইতে পারি না,
দিন রাত ভাবি আমি ভেবে ভেবে সারা, মনেতো আমার কথা শুনে না।
মন কেন এমন হল, মন কেন বিমনা হল, মনকে আমি চিনলাম না,
মনের মাঝে আশা, মনের মাঝে লোভ লালসা, মনের মাঝে কামনা।
সুন্দরের কাঙ্গাল মন, মাওলা হলেন সুন্দরের স্রষ্টা বোকা মন তা জানে না,
ভরা গাঙে ভাটি ধরে, রূপযৌবনবতী হয় বুড়ি, বুড়া হলে বড়াই থাকে না।
Advertisement
